সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

এবার ভূত চরিত্রে ক্যাটরিনা

অনলাইন ডেস্ক :

কিছুদিন আগে যখন ছবিটির ট্রেলার প্রকাশ হয়, তখন তাকে দেখে ভয় তো দূরে থাক, বরং ভালোলাগায় শিহরিত হয়েছে দর্শক। কারণ ভূতের রূপে যিনি দেখা দিয়েছেন, তিনি ক্যাটরিনা কাইফ। চিরচেনা ভূতের বেশে নন, আবেদনময়ী রমণী হয়ে ট্রেলার বাজিমাৎ করেছেন অভিনেত্রী। তাকে দেখে দর্শকের প্রতিক্রিয়ার সারাংশ এমন; এই ভূতের হাতে ধরা পড়তে রাজি সবাই! সিনেমাটির নাম ‘ফোন ভূত’। নির্মাণ করেছেন গুরমিত সিং। এতে ক্যাটরিনা কাইফের সঙ্গে অভিনয় করেছেন দুই তরুণ তারকা ইশান খাট্টার ও সিদ্ধান্ত চতুর্বেদি। এটি মূলত কমেডি-হরর ঘরানার সিনেমা। মজার ব্যাপার হলো, সিনেমায় ভূতের চরিত্রে অভিনয় করলেও বাস্তবে ভূতে ভীষণ ভয় পান ক্যাটরিনা। এমনকি কিছুদিন আগে মুক্তি পাওয়া বলিউডের হিট সিনেমা ‘ভুল ভুলাইয়া ২’ পুরোপুরি দেখতে পারেননি তিনি; কারণ এটি ভৌতিক গল্পে নির্মিত। এক সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, “ভূতের সিনেমা দেখতে খুব একটা ভালো লাগে না। বলা চলে, দেখতে পারি না। আমি ‘ভুল ভুলাইয়া ২’ শেষ করতে পারিনি। আমি চোখ ঢেকে ফেলতে বাধ্য হয়েছি। যখন টাবু স্ক্রিনে আসেন এবং আমি জানি যে এখানে হাস্যরসও আছে, কিন্তু তারপরও খুব ভয়ানক লাগে।” ‘ফোন ভূত’ সিনেমায় অভিনয় করতে গিয়ে ভয় লাগেনি? এমন প্রশ্নের জবাবে ক্যাটের ভাষ্য, ‘না। কারণ আমরা ওরকম কোনো লোকেশনে শুটিং করিনি। সিনেমায় আমিও ভূত, তাই না? কিন্তু আমি নিজেকে ভয় পাচ্ছি না। আমি যখন ওদেরকে (ইশান-সিদ্ধান্ত) ভয় দেখানোর জন্য আসছি, তখন সবাই হাসছে! আমাদের সিনেমায় আরও অনেক কৌতুক অভিনেতা আছেন। আমার মনে হয়, এটি মূলত কমেডি সিনেমা।’ উল্লেখ্য, এই সিনেমায় আরও অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, শিবা চাড্ডা, নিধি বিশত, কেদার শঙ্কর, মানুজ শর্মা প্রমুখ। আগামী ৪ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি। সূত্র: হিন্দুস্তান টাইমস