সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

দুবাই শহরে মৌসুমী-ওমর সানী দম্পতি

অনলাইন ডেস্ক :

অভিনেত্রী মৌসুমী ও অভিনেতা ওমর সানী দম্পতি সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে গেছেন। সম্প্রতি এক ফেসবুক পোস্টে বিষয়টি নিজেই জানিয়েছেন ওমর সানী। ভ্রমণকালের কয়েকটি ছবিও পোস্ট করেছেন অভিনেতা। ছবিগুলোতে দুজনকে একত্রে বিভিন্ন মুহূর্তে দেখা যাচ্ছে। আরেক ছবিতে উড়জাহাজের ভেতর থেকে উড়াল দেওয়ার মুহূর্ত জানান দিচ্ছিলেন এই তারকা দম্পতি। ক্যাপশনে লিখেছেন, ‘বাই বাই ঢাকা। স্বাগতম দুবাই। ’ কেন হঠাৎ দুবাই? এ প্রশ্নের উত্তর অবশ্য জানাননি অভিনেতা। এই পোস্টের এক দিনের ব্যবধানে ওমর সানী দেশটির আরেক শহর থেকে চেক ইন দিয়েছেন। কয়েকটি ছবি পোস্ট করে জানালেন, তিনি এখন শারজাহ শহরে। অবশ্য ওই সব ছবিতে ওমর সানীর সঙ্গে মৌসুমীকে দেখা গেল না। কিছুদিন আগেই মৌসুমী-ওমর সানীর মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল। জায়েদ খানকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া ওই দ্বন্দ্ব অনেক দূর পর্যন্ত গড়ায়। সংসারে ফাটল তৈরি হয়। যেকোনো মুহূর্তে ভেঙেও যেতে পারে বলে আশঙ্কা করছিলেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা। তবে শেষ পর্যন্ত তেমন কিছুই ঘটেনি। আর এখন যে দুজনই একত্রে ভালো রয়েছেন, তা এ ভ্রমণই বলে দিচ্ছে।