সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় ছয় শতাধিক মৃত্যু

অনলাইন ডেস্ক :

নাইজেরিয়ায় এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় ছয় শতাধিক মানুষের মৃত্যু, ১৩ লাখ লোক বাস্তুচ্যুত ও দুই লাখেরও বেশি বাড়ি বিনষ্ট হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলেছেন, এ বন্যা ‘প্রবল’ দুর্যোগের রূপ নিয়েছে, সতর্ক করা সত্ত্বেও অনেক রাজ্য পরিস্থিতি মোকাবেলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়নি। নভেম্বরের শেষ পর্যন্ত এ বন্যা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। নাইজেরিয়া মৌসুমি বন্যায় অভ্যস্ত হলেও এবার পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে দাঁড়িয়েছে, জানিয়েছে বিবিসি। দেশটির সরকার এ পরিস্থিতির জন্য অস্বাভাবিক ভারি বৃষ্টি ও জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছে। আর দুর্বল পরিকল্পনা ও অবকাঠামো ক্ষয়ক্ষতির মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। গ্রীষ্মের প্রথম দিকে বন্যা শুরু হওয়ার পর থেকে কৃষি জমির বিশাল অংশ ডুবে ফসল নষ্ট হয়ে গেছে। বন্যার কারণে খাদ্য ও জ¦ালানি সরবরাহে বিঘœ ঘটছে আর রোগের বিস্তার বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে। গত রোববার এক সংবাদ সম্মেলনে নাইজেরিয়ার দুর্যোগ ও ত্রাণমন্ত্রী সাদিয়া উমর ফারুক অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বসবাসরত লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য স্থানীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। কর্তৃপক্ষ দুর্গতদের খাদ্য ও অন্যান্য সমর্থন, সহযোগিতা দিচ্ছে বলে মন্ত্রী সাদিয়া জানিয়েছেন। তিনি আরও জানান, ‘সমন্বিত উদ্যোগ’ ও আগাম সতর্ক করা সত্ত্বেও অনেক রাজ্য সরকার বন্যার জন্য ‘প্রস্তুতি নেয়নি’। এবারের বন্যায় নাইজেরিয়ার ৩৬টি রাজ্যের মধ্যে ২৭টি দুর্যোগ কবলিত হয়েছে। প্রতি বছর বন্যার পানি নেমে যাওয়ার পর লোকজন নিচু সমভূমি এলাকায় তাদের বাড়িগুলোতে ফিরে আসে, অনেকেরই যাওয়ার কোনো জায়গা নেই। এটি সমস্যার একটি অংশ হয়ে আছে। গত বছর থেকে নাইজেরিয়ার অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হতে শুরু করে, সর্বকালের সর্বোচ্চ মুদ্রাস্ফীতির মধ্যে বহু মানুষ পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে হিমশিম খাচ্ছে। গত মাসে বিশ্ব খাদ্য কর্মসূচি ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলেছে, অনাহারের বিপর্যয়মূলক উচ্চ ঝুঁকির মধ্যে থাকা ছয়টি দেশের মধ্যে নাইজেরিয়াও আছে। নাইজেরিয়ার আবহাওয়া সংস্থা সতর্ক করে বলেছে, দক্ষিণের কিছু রাজ্যে নভেম্বরের শেষ পর্যন্ত বন্যা অব্যাহত থাকতে পারে।