সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

কবে সন্তানের মুখ দেখবেন আলিয়া-রণবীর?

অনলাইন ডেস্ক :

বলিউডের আলোচিত তারকা দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুর। কয়েক মাস আগে ঘোষণা দেন তাদের সংসার আলো করে আসছে প্রথম সন্তান। আপাতত, সন্তানের অপেক্ষায় রয়েছেন এই জুটি। এজন্য সবরকম প্রস্তুতিও নিচ্ছেন তারা। কিন্তু কবে নাগাদ সন্তানের মুখ দেখবেন এই দম্পতি? আলিয়া-রণবীরের ঘনিষ্ঠ একজন ইন্ডিয়া টুডেকে বলেন-‘মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে ভর্তি করা হবে আলিয়া ভাটকে। আশা করা হচ্ছে, আাগামী ২০ নভেম্বর সেখানে প্রথম সন্তানের জন্ম দেবেন আলিয়া।’ গত ২৭ জুন মা হতে যাওয়ার ঘোষণা দেন আলিয়া ভাট। আলট্রাসনোগ্রাফি করার সময়ে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে এই ঘোষণা দেন তিনি। সম্প্রতি তার বেবি শাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ সময় দুই পরিবারের সদস্য ছাড়াও এ জুটির বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন। ২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান আলিয়া-রণবীর। তারপর দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেন এই যুগল। তাদের প্রেম-বিয়ে নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে গত ১৪ এপ্রিল মুম্বাইয়ের পালি হিলসের রণবীরের ‘বাস্তু’ বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।