সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

অপেক্ষা করতে বললেন অপু বিশ্বাস

অনলাইন ডেস্ক :

দুর্গাপূজা ও নিজের জন্মদিন কলকাতায় পালন করে দেশে ফিরেছেন অপু বিশ্বাস। দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এই চিত্রনায়িকা-প্রযোজক। অপু বিশ্বাস বলেন, কলকাতায় বেশ কিছু কাজের বিষয়ে কথা হয়েছে। গ্রিন সিগন্যাল না পেলে এখন সব কিছু বলব না। এজন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। এ ছাড়াও কিছু কাজ হয়েছে যা খুব দ্রুত বাংলাদেশেও রিলিজ হবে। এ সময় ইন্দবাংলা প্রেসক্লাব থেকে অপু বিশ্বাসকে সম্মানিত করার বিষয়টিও তিনি তুলে ধরেন। অপু বলেন, তারা আমার জন্মদিনে আয়োজন করেছিল। তারা আমাকে এবং আমার সন্তানকে অনেক ভালোবাসা দিয়েছে। মানুষের ভালোবাসা পেতে ভাগ্য লাগে, আমি বুঝতে পারছি সেটা আমার হয়েছে। সম্প্রতি অপু বিশ্বাস ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার শুটিং শেষ করেছেন। কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ সিনেমাটি কিছুদিন আগে মুক্তি পায়। সুবীর ম-ল পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি।