সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

পরিস্থিতি স্বাভাবিক, তবুও হচ্ছে না ফোক ফেস্ট

অনলাইন ডেস্ক :

বিশ্বের করোনা পরিস্থিতির কারণে গেল দুই বছর বসেনি এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের অনুষ্ঠান ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’-এর ষষ্ঠ আসর। পরিস্থিতি স্বাভাবিক হলেও চলতি বছর হচ্ছে না আসরটি। আয়োজক প্রতিষ্ঠান মিডিয়াকম লিমিটেডের সিওও (চিফ অপারেটিং অফিসার) অজয় কুমার কু-ু এমনটি জানিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হলেও কেন আয়োজনটি হচ্ছে না, এমন প্রশ্নে অজয় কুমার কু-ু গণমাধ্যমকে জানিয়েছেন, এটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কারণ। সবশেষ ২০১৯ সালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে লোকসংগীতের সুরের মূর্ছনায় মেতেছিলেন দর্শক। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও সান ফাউন্ডেশনের আয়োজনে ২০১৫ সালে প্রথম বারের মতো পাঁচ দেশের শতাধিক শিল্পী নিয়ে আয়োজিত হয় ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট। এ আয়োজনে বিশ্বের নানা দেশ থেকে জনপ্রিয় সব লোকশিল্পী অংশ নেন। উৎসবটি বিনামূল্যে উপভোগ করে থাকেন লক্ষাধিক দর্শক।