সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

করোনাকালের গল্প নিয়ে ‘আহারে জীবন’

অনলাইন ডেস্ক :

সমাজবাস্তবতা নিয়ে নির্মাতা ছটকু আহমেদ নির্মাণ করছেন ‘আহারে জীবন’। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করছেন ফেরদৌস-পূর্ণিমা ও জয় চৌধুরী-মৌমিতা মৌ। গত ১৬ অক্টোবর থেকে রাজধানীর উত্তরায় এর দৃশ্যধারণ শুরু হয়েছে। নির্মাতা জানান, প্রথম লটে টানা ছয়দিন শুটিং হবে। সিনেমা প্রসঙ্গে জয় চৌধুরী বলেন, ‘আহারে জীবন’ চলচ্চিত্রে আমরা কেউ নায়ক নায়িকা নই! গল্প নিজেই মূল নায়ক নায়িকা। আমরা শুধু চরিত্রগুলো প্লে করছি। গল্পে কারোনাকালীন দুই প্রতিবেশীর মধ্যকার নানা বিষয় উঠে এসেছে। এতে ফেরদৌস ভাই ও আমাকে আলাদা দুটি পরিবারের দেখানো হয়েছে।’ সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রটিতে আরো অভিনয় করছেন সুচরিতা, অরুণা বিশ্বাস, শাহানূর ও মিশা সওদাগরসহ অনেকে। এ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘদিন পর পূর্ণিমা ক্যামেরার সামনে দাঁড়ালেন।