সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

বিশ্বকাপ থেকে বাদ পড়লেন অজি তারকা

অনলাইন ডেস্ক :

অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের জন্য বুধবার ছিল ছুটি। সেই ছুটিতে গলফ খেলতে গিয়ে হাত কেটে ফেলেন জস ইংলিস। গলফ ক্লাব ভেঙে হাত কেটেছে অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক-ব্যাটারের। বিকেলে জসকে হাসপাতালেও নেওয়া হয়। বড় কোনো চিড় ধরা না পড়লেও আঘাতের যেটুকু তীব্রতা, তাতে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ইংলিসকে। অর্থাৎ বিশ্বকাপে খেলা হচ্ছে না তাঁর। বুধবার সকালে ইংলিসকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তাঁর বিকল্প হিসেবে এখনো কারো নাম ঘোষণা করা হয়নি। ইংলিস অবশ্য দলের মূল উইকেটরক্ষক নন। ম্যাথু ওয়েডের চোটেই শুধু খেলার সুযোগ হতো তাঁর। গত বিশ্বকাপ স্কোয়াডেও ছিলেন। এবারের টুর্নামেন্টের আগে মোটে তিনটি ম্যাচ খেলতে পেরেছেন। এর আগে, গলফ-কা-ে ইংল্যান্ড দল থেকে বাদ পড়েছেন আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। ঠিক দল ঘোষণার দিন গলফ খেলতে গিয়ে পা মচকে যায় তাঁর।