সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

রোনালদোর আচরণে ‘বিরক্ত’ কোচ

অনলাইন ডেস্ক :

শুরুর একাদশে জায়গা আগেই হারিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে বদলি হিসেবেও নামার সুযোগ না পেয়ে যেন আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি; ম্যাচ শেষের আগেই চলে যান টানেলে। তার এমন আচরণ স্বাভাবিকভাবেই পছন্দ হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগের। এই মৌসুমে টেন হাগ ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পর থেকে দলে জায়গা পেতে লড়তে হচ্ছে ৩৭ বছর বয়সী রোনালদোকে। শুরুর দিকে দেরিতে প্রাক মৌসুমে যোগ দেওয়াকে এর কারণ হিসেবে দেখান সাবেক আয়াক্স কোচ। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে ফিট থাকলেও শুরুর একাদশে বা বদলি হিসেবেও খেলার সুযোগ পাচ্ছেন না পর্তুগিজ তারকা। চলতি মাসে ম্যানচেস্টার ডার্বিতে দলের ৬-৩ গোলে হারের ম্যাচেও পুরোটা সময় বেঞ্চে কাটাতে হয় রোনালদোকে। প্রিমিয়ার লিগে আগের রাউন্ডে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র ম্যাচে অবশ্য শুরুর একাদশে ছিলেন রোনালদো। সেদিনও অবশ্য নিজের ছায়া হয়েই ছিলেন তিনি। পরে দ্বিতীয়ার্ধে তাকে তুলে নেন কোচ। তখন পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের চোখেমুখে ফুটে ওঠে রাজ্যের হতাশা। লিগে বুধবার টটেনহ্যামের বিপক্ষে ফ্রেদ ও ব্রুনো ফের্নান্দেসের গোলে ২-০ ব্যবধানে জিতেছে ইউনাইটেড। তবে দলটির জয় ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে রোনালদোর নাম। ৮৯তম মিনিটে বেঞ্চ ছেড়ে টানেলে ঢুকতে দেখা যায় তাকে। বিষয়টি নিয়ে ম্যাচের পর থেকেই চলছে তুমুল আলোচনা। সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে টেন হাগ বলেন, এই মুহূর্তে তিনি বিষয়টা নিয়ে ভাবতে চান না। “(রোনালদোর টানেলে যাওয়া নিয়ে) আজকে নয়, আমি এটা নিয়ে আগামীকাল বসব। আমরা এখন এই জয় উদযাপন করছি। আমি তাকে দেখেছি, কিন্তু তার সঙ্গে কথা বলিনি।” ‘ম্যাচ অব দা ডে’ অনুষ্ঠানে রোনালদোর এমন আচরণ নিয়ে বিরক্তি প্রকাশ করেন সাবেক ইংল্যান্ড স্ট্রাইকার গ্যারি লিনেকার। “এটি অগ্রহণযোগ্য – খুবই খারাপ ব্যাপার।”