সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

শরীয়তপুরে ব্রিজের সঙ্গে লঞ্চের ধাক্কায় নিহত ৩

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় জয়ন্তিয়া নদীর ওপর এক ব্রিজের সঙ্গে লঞ্চের ধাক্কায় তিন যাত্রী নিহত ও দুইজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- তানজি (২৩), শাকিল আহমেদ (২৫) ও সাগর আলী (২৩)।

গোসাইরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মতিউর রহমান বলেন, ভোর ৪টার দিকে মাইজরা এলাকায় মেঘনার শাখা নদীর ওপর শাইখ্যা ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে স্বর্ণদ্বীপ প্লাস নামের লঞ্চের লোহার পানির ট্যাংক পাঁচ যাত্রীর ওপর পড়ে।

তিনি আরও বলেন, আহতদের উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শাকিল ও সাগরকে মৃত ঘোষণা করা হয়।

মতিউর রহমান বলেন, লঞ্চের চালক ও তার সহকারীকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফি বিন কবির জানান, নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে দেয়া হবে।

—ইউএনবি