সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বায়োপিকের শুটিংয়ে ব্যস্ত আনুশকা

অনলাইন ডেস্ক :

ভারতীয় নারী দলের সদ্যসাবেক পেসার ঝুলন গোস্বামীর বায়োপিকের শুটিংয়ে ব্যস্ত আনুশকা শর্মা। বর্তমানে কলকাতার হাওড়ায় শুটিং করছেন। ছবির সেটের একটি ছবি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গত বৃহস্পতিবার আন্দুল স্টেশন ও রাজবাড়ির মাঠে শুটিং করেন আনুশকা। প্রথমে আন্দুল স্টেশনে, পরে বেশ কিছুক্ষণ আন্দুল রাজবাড়ির মাঠে শুটিং করন। এ সময় সাদা শার্ট ও মেরুন স্কার্ট পরা আনুশকাকে একটি ব্যাট হাতে দেখা যায়। ছোট চুলের লুকে ঝুলনের ছোটবেলা দৃশ্য ফুটিয়ে তুলতে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। দেখে চেনাই যাচ্ছিল না তিনি আনুশকা শর্মা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার ক্রিকেটার স্বামী বিরাট কোহলি জানিয়েছেন, আনুশকা প্রথমে বোলিং করা কঠিন বলে মনে করেছিলেন। কারণ, এই প্রথমবার তিনি একজন ক্রীড়াবিদ হিসেবে অভিনয় করছেন। গত বছর আনুশকার কন্যাসন্তান ভামিকা কোহলির জন্মের পর এটিই হবে তার প্রথম ছবি। অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল আনন্দ এল রায়ের ‘জিরো’তে।