সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দীর্ঘ ৬ বছর পর ধারাবাহিকে চাঁদনী

অনলাইন ডেস্ক :

অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী। নৃত্যশিল্পী হলেও নিয়মিত নাটক-সিনেমায় অভিনয় করতেন। ভ্যক্তিগত কারণে মাঝে অনেকটা সময় অভিনয় থেকে দূরে ছিলেন। গত বছরের শেষের দিকে ‘অসমাপ্ত চা’ শিরোনামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। ২০১৬ সালে সর্বশেষ ‘হাউস ওয়াইফ’ ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন চাঁদনী। দীর্ঘ ৬ বছর পর ‘ফ্যামিলি ডিসটেন্স’ শিরোনামে নতুন ধারাবাহিকে নাম লেখালেন এই অভিনেত্রী। এটি পরিচালনা করছেন আকরাম খান। এর আগে বেশ কিছু ধারাবাহিক নাটকে কাজের প্রস্তাব পেলেও তা ফিরিয়ে দেন চাঁদনী। এবার ধারাবাহিকে ফেরা প্রসঙ্গে চাঁদনী বলেন, ‘পরিবার নিয়ে গড়ে উঠেছে নাটকটির কাহিনি। তাই অভিনয় করছি। এখন গতানুগতিক যেসব নাটক হচ্ছে, সেখানে পরিবারকেন্দ্রিক গল্পের তেমন কোনো নাটক বা ধারাবাহিক নেই। কিন্তু আমাদের দর্শক এই পরিবারকেন্দ্রিক গল্পগুলো পর্দায় দেখতে চান। দেশের যত জনপ্রিয় বা দর্শকপ্রিয় নাটক আছে, সেগুলোর বেশির ভাগই পরিবারকেন্দ্রিক।’ নাটকটিতে চিকিৎসকের ভূমিকায় অভিনয় করছেন চাঁদনী। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন- আবুল হায়াত, ডলি জহুর, জলি মল্লিক, সাবেরী আলম, শাহেদ আলী প্রমুখ। আগামী নভেম্বর থেকে সপ্তাহে তিন দিন বৈশাখী টেলিভিশনে প্রচার হবে নাটকটি।