সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সর্বকালের সেরা ১০ ছবির তালিকায় ৩ বাঙালি নির্মাতার ছবি

অনলাইন ডেস্ক :

সর্বকালের সেরা ১০ ভারতীয় ছবি কোনগুলো? এ বিষয়ে সম্প্রতি একটি সমীক্ষা চালায় ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিকস (এফআইপিআরএসসিআই)। সেই তালিকায় স্থান পেয়েছে কিংবদন্তী তিন বাঙালি নির্মাতার চারটি সিনেমা! এরমধ্যে শীর্ষে আছে সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা ‘পথের পাঁচালী’ (১৯৫৫)। সর্বকালের সেরা দশ সিনেমার মধ্যে সত্যজিত রায়ের আরও একটি সিনেমা স্থান করে নিয়েছে। সিনেমাটির নাম ‘চারুলতা’ (১৯৬৪)। তালিকায় এই সিনেমার অবস্থান ৭ নম্বরে! এছাড়া আরও দুই বাঙালি নির্মাতার দুটি সিনেমা আছে সেরা দশের তালিকায়। এরমধ্যে ঋত্বিক ঘটকের কালজয়ী সিনেমা ‘মেঘে ঢাকা তারা’ (১৯৬০) রয়েছে তালিকার দুই নম্বরে। আরেক কিংবদন্তী নির্মাতা মৃণাল সেনের হিন্দি ভাষায় নির্মিত ‘ভুবন সোম’ (১৯৬৯) রয়েছে তালিকার তিন নম্বরে। এছাড়াও ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে আদুর গোপালকৃষ্ণণের মালায়ালাম সিনেমা ‘এলিপ্পাথায়াম’ (১৯৮১), গিরীশ কাসারাভাল্লির কন্নড় ছবি ‘ঘাটশ্রাদ্ধ’ (১৯৭৭) এবং এমএস সথ্যুর ‘গরম হাওয়া’ (১৯৭৩)। ৮ম স্থানে রয়েছে শ্যাম বেনেগালের ‘অঙ্কুর’ (১৯৭৪), নবম স্থানে রয়েছে গুরু দত্তের ‘পিয়াসা’ (১৮৫৪) এবং ১০ম স্থানে রমেশ সিপ্পির ১৯৭৫-এর ছবি ‘শোলে’। এফআইপিআরএসসিআই নামের চলচ্চিত্র সমালোচকদের এই সংগঠনটি ১৯৩০ সালে প্রতিষ্ঠিত হয়। কান, ভেনিস বা ভিয়েনা ইত্যাদি চলচ্চিত্র উৎসবে এই সংগঠন বিভিন্ন ছবিকে পুরস্কৃত করে থাকে। জানা গেছে, ভারতীয় সিনেমার এই সমীক্ষা পর্বটি অত্যন্ত গোপনেই সামাধা করে এফআইপিআরএসসিআই। এখানে মতামত দিয়েছেন সংগঠনের ৩০ জন সদস্য।