সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

কাহিনিকার হিসেবে চমক দেখাবেন পরীমণি

অনলাইন ডেস্ক :

নায়ক-নায়িকারা শুধু ক্যামেরার সামনেই তাদের দ্যুতি ছড়ান না, পেছনেও অনেকে মেধার বহিঃপ্রকাশ ঘটান। এটা বিশ্বজোড়া তারকাদের বেলাতেই ঘটে। যদিও ঢালিউডের ক্ষেত্রে সেটির সংখ্যা খুব বেশি নয়; হাতেগোনা মাত্র কয়েকজন সেই স্বাক্ষর রেখেছেন। এবার সেই ধারাবাহিকতায় কাহিনিকার হিসেবে চমক দেখাতে যাচ্ছেন নায়িকা পরীমণি। তার কাহিনি অবলম্বনে বড় একটি নির্মাণের ঘোষণা আসছে বিশেষ উপহার হিসেবে। নিশ্চিত হওয়া গেছে, পরীর কাহিনি ধরে ‘নতুন জন্মের গল্প’ নামের এই প্রজেক্টটির চিত্রনাট্য ও নির্মাণে আছেন রুদ্র হক। নির্মাতাবলেন, ‘এটা আসলে পরীমণির জন্মদিনে সবার জন্য বিশেষ চমক হিসেবে থাক। আজ মঙ্গলবার আমরা এটা সম্পর্কে বিস্তারিত জানাবো। আমরা চাই না, জন্মদিনের আগে চমকটি নষ্ট হোক। এদিকে ‘নতুন জন্মের গল্প’ আসলে নাটক, সিনেমা নাকি ডকুমেন্টারি; সেটি এখনই নিশ্চিত করতে চাইছেন না কাহিনিকার ও নির্মাতা। তবে ধারণা করা হচ্ছে, এটি বায়োগ্রাফি ঘরানার কিছুই হবে। যেখানে উঠে আসবে রাজ-পরী ও রাজ্যর প্রেমময় গল্প। সম্প্রতি ঢালিউডে কাহিনিকার হিসেবে যুক্ত হয়ে চমক দেখালেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। তার গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে ‘জয় বাংলার ধ্বনি’ নামের চলচ্চিত্র। যেটিতে নায়ক হিসেবে আছেন নিরব, ভিলেন হিসেবে আসাদুজ্জামান নূর। নায়িকা হিসেবে সুনেরাহ চুক্তিবদ্ধ হয়েও শেষ মুহূর্তে কেটে পড়েছেন গল্প পছন্দ হয়নি বলে!