সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

গুলশানের হলি আর্টিজান নিয়ে বলিউডে সিনেমা

অনলাইন ডেস্ক :

রাজধানীর গুলশানের হলি আর্টিজানে মর্মান্তিক হামলার ঘটনা নিয়ে বলিউডে নির্মিত হচ্ছে সিনেমা। ২০১৬ সালের ১ জুলাই ঘটে যাওয়া ওই জঙ্গি হামলার ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত সিনেমার নামকরণও করা হয়েছে হামলায় নিহত তরুণের নামে। ২০ বছর বয়সী ফারাজ মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় অবস্থিত এমরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। গ্রীষ্মকালীন ছুটি কাটাতে ঢাকায় অবস্থান করছিলেন। দুর্ভাগ্যবশত ওই ঘটনার সময় হলি আর্টিজান হোটেলে অবস্থান করছিলেন ফারাজ। আর সবার মতো ফারাজকেও মর্মান্তিক পরিণতি বরণ করতে হয়। সিনেমার নামকরণ করাও হয়েছে ‘ফারাজ’ নামে। বিষয়টি জানিয়েছে বলিউডের অন্যতম প্রযোজনা সংস্থা টি-সিরিজ। একই সময়ে কারিনা কাপুর খানও নিজের ইনস্টাগ্রামে ছবিটির সম্পর্কে জানান দেন বেশ উচ্ছ্বাস নিয়ে। কারণ, এই ছবিটির মাধ্যমেই নায়ক হিসেবে বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার চাচাতো ভাই জাহান কাপুরের। ৩০ সেকেন্ডের এই এনিমেটেড ফার্স্ট লুকে দেখা মেলে হলি আর্টিজান হামলার ভয়াবহতার একঝলক। টি-সিরিজ জানায়, ২০১৬ সালের জুলাইয়ে ঘটে যাওয়া বাংলাদেশের জঙ্গি হামলার ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। এটি নির্মাণ করছেন হাসনাল মেহতা। প্রযোজনায় রয়েছে অনুভব সিনহা ও ভূষণ কুমার। কারিনা আরো লেখেন, ‘এই ছবির গল্পটি বাংলাদেশের অবিশ্বাস্য একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। যে ঘটনায় নায়ক হয়ে ধরা দেয় ফারাজ। যে কি না নিজের জীবনের বিনিময়ে অসাধারণ এক মানবিক গুণের পরিচয় দেয়।’ জাহান কাপুরের প্রতি শুভাশীষ জানিয়ে কারিনা লিখেছেন, ‘বড় পর্দায় তোমাকে দেখার অপেক্ষা আর সহ্য হচ্ছে না। তোমাকে নিয়ে আমরা গর্বিত।’