সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ভাইরাল হতে শরীর দেখাতে হয়নি: সুবহা

অনলাইন ডেস্ক :

‘ভাইরাল’ শব্দটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ঢালিউডের নবাগত চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবহা। কেন না ব্যক্তিজীবনের নানা ঘটনার মধ্য দিয়ে তিনি বেশ কয়েক বার ভাইরাল হয়েছেন। বারবার এসেছেন আলোচনায়। তবে এবার ভিন্ন কারণে আলোচনায় উঠে এসেছেন সুবাহ। সম্প্রতি তার অভিনীত বসন্ত বিকেল চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। প্রেক্ষাগৃহ পরিদর্শনের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছিলেন। সেটার উত্তর দিতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের বিষ্ফোরক মন্তব্য করলেন তিনি। গত রোববার দিবাগত রাতে ফেসবুকে সুবহা লিখেছেন, হ্যাঁ এখন সিনেমার জন্য ভাইরাল হয়েছি, কারণ এটা আমার প্রথম ছবি, আমি এই ছবির জন্য অনেক কষ্ট করে অভিনয় করেছি। এর আগে ভাইরাল হলেও তা শরীর দেখিয়ে নয় উল্লেখ করে তিনি লেখেন, এর আগে যখন ভাইরাল হয়েছিলাম তখন কিন্তু শরীর দেখিয়ে ভাইরাল হইনি, সত্যি ঘটনা তুলে ধরে চোখের পানি ফেলে ভাইরাল হয়েছি। ‘মানুষ পয়সা খরচ করে শরীর দেখিয়ে হট ড্রেস পরে ভিডিও বানায়, কত কি করে ভাইরাল হতে চায়, কিন্তু হতে পারে না পারে না। আর যদি আমাকে মানুষজন পছন্দ করে ভালবাসে ফলো করে, তাহলে আমার কি করার আছে বলুন?’ সবাইকে ‘বসন্ত বিকেল’ দেখার আহ্বান জানিয়ে সুবহা বলেন, সবার জন্য শুভকামনা। সবাই বসন্ত বিকেল হলে গিয়ে দেখুন। আশা করি, আমার অভিনয় আপনাদের ভালো লাগবে।