সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ঘরের বউদের নায়িকা হওয়া প্রসঙ্গে যা বললেন সিদ্দিক

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। তবে বর্তমানে অভিনয়ে খুব একটা নিয়মিত নন তিনি। নিজের ব্যবসা নিয়ে বেশি ব্যস্ত সময় পার করছেন। অভিনয় দিয়ে দর্শকদের হাসালেও তার জীবনে রয়েছে কষ্ট। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানান সিদ্দিক। আট বছর সংসার করার পর ভেঙে যায় সিদ্দিকের সংসার। তার সাবেক স্ত্রী মারিয়া মিমও মিডিয়ায় কাজ করছেন। তার কাজ করা নিয়েই শুরু হয় তাদের মনোমালিন্য। এর পরে বাড়ে দূরত্ব, সর্বশেষ বিচ্ছেদের পথেই হেঁটেছেন তারা। তাদের ঘরে রয়েছেন একমাত্র পুত্র সন্তান। সিদ্দিক বলেন, ‘আমি সবসময়ই হাসিখুশি থাকতে চাই। প্রতিটা মানুষের ভেতর কিছু কষ্ট থাকে। যেমন আমার কষ্টের কথা যদি বলি সেটা সারা বাংলাদেশের মানুষ জানেন। আমার জীবনে যে ঘটনাটা ঘটেছে যে, আমার স্ত্রী নায়িকা হওয়ার চেষ্টা করেছিলেন। আমি তাকে বলেছি তুমি নায়িকা হবা সেটা কখনই সম্ভব না। ঘরের বউদের কখনই নায়িকা হওয়া উচিত না। বউদের ঘরে থাকা উচিত। সেই জায়গা থেকে আমাদের মনোমালিন্য হয়, দূরত্ব হয়। এর পরে আলাদা হয়ে যায় আমার স্ত্রী। আমি অনেক চেষ্টা করেছি তাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু সে আসেনি।’ নিজের জীবনের দুঃখ প্রসঙ্গে সিদ্দিক বলেন, ‘দুঃখ একটাই আমার বাচ্চাটা নিয়ে। একটা ব্রোকেন ফ্যামিলির বাচ্চাকে মানুষ করা খুব কঠিন। বাচ্চাটার জন্য আমি বিয়ে করছি না। টাইম নিচ্ছি।’ সিদ্দিকের পরিচালনায় অভিনয় করেছিলেন মিম। সিদ্দিকের রচনা ও পরিচালনায় ‘মেড ইন ফরেন’ নামের নাটকে অভিনয় করেন মিম। এর পরে আরো কিছু নাটকে মিমকে দেখা যায়।