সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

বেনাপোলে ১০ স্বর্ণের বার জব্দ, ২ ভাই আটক

বেনাপোলে এক কেজি ২০০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এসময় দু’জনকে আটকের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাস্টমস হাউসের সামনে কাস্টমস বিজিবি যৌথ চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মিলন হোসেন (২৮) ও হিরন মিয়া (২৫)। তারা সম্পর্কে আপন দুই ভাই।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল সকাল ৯টার দিকে কাস্টমস হাউসের কাছে থেকে দু’জনকে আটক করে এবং এক কেজি ২০০ গ্রাম ওজনের ১০টি সোনার বার জব্দ করে।

এ ঘটনায় পাচারকারীদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

—-ইউএনবি