সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

চলে গেলেন ‘বদনাম’ খ্যাত নির্মাতা শিব কুমার

অনলাইন ডেস্ক :

প্রয়াত হয়েছেন বলিউডের বরেণ্য পরিচালক শিব কুমার খুরানা। গত বৃহস্পতিবার মুম্বাইয়ের ব্রহ্মাকুমারী গ্লোবাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর। জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন শিব কুমার খুরানা। সম্প্রতি তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। ই-টাইমসের একটি প্রতিবেদনের বরাত জানা গেছে, শুক্রবার (২৮ অক্টোবর) বিকাল ৪-৫টার মধ্যে পশ্চিম আন্ধেরির গুরুদুয়ারা শ্রী সিং সভায় তার প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নব্বই দশকের মাঝামাঝি সময় পর্যন্ত খলনায়ক হিসেবে বলিউডে পরিচিত ছিলেন প্রয়াত অভিনেতা বিনোদ খান্না। পরিচালক শিব কুমার খুরানাই প্রথম তাকে নায়ক হিসেবে তার সিনেমায় চুক্তিবদ্ধ করান। শিব কুমার খুরানা পরিচালিত উল্লেখ্যযোগ্য সিনেমা হলো-ফার্স্ট লাভ লেটার, বদনাম, বদ নসীব, বেগুণাহ প্রভৃতি। পরিচালনার পাশাপাশি বেশ কিছু সিনেমা প্রযোজনাও করেছেন শিব কুমার।