সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচে বৃষ্টির হানা

অনলাইন ডেস্ক :

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রায় প্রতিটি ম্যাচেই হানা দিচ্ছে বৃষ্টি। শুক্রবার সেই বৃষ্টির কারণেই পরিত্যক্ত হয়ে গেল আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার সুপার টুয়েলভের ম্যাচটি। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) টানা বৃষ্টির ফলে ম্যাচটি শুরুই হতে পারেনি, হয়নি টসও। তাই আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেছেন। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট করে পেয়েছে দুই দলই। চলতি বিশ্বকাপে আফগানিস্তানের তিন ম্যাচের মধ্যে দুটিই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হারে আফগানরা। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামা হয়নি বৃষ্টির কারণে। শুক্রবারও (২৮ অক্টোবর) ছিলো একই পরিণতি, আইরিশদের বিপক্ষেও পয়েন্ট ভাগাভাগি করেছেন মোহাম্মদ নবিরা। আগের ম্যাচে ইংল্যান্ডকে হারানো আইরিশদের মোট পয়েন্ট এখন তিন। তারা উঠে গেছে গ্রুপ ওয়ানের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা নিউজিল্যান্ডেরও তিন পয়েন্ট। তবে নেট রানরেটে আইরিশদের চেয়ে এগিয়ে আছে কিউইরা।