সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

বাংলাদেশকে হারাতে চান রাজা

অনলাইন ডেস্ক :

চলমান টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে ১ রান হারিয়েছে জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করে ১৩০ রানে ছোট সংগ্রহ পায় জিম্বাবুয়ে। সিকান্দার রাজার ২৫ রান খরচায় নেন ৩ উইকেট। যা পাকিস্তানকে ম্যাচ থেকে ছিটকে দেয়। আর এমন অনবদ্য বোলিংয়ে পান ম্যাচ সেরার পুরষ্কার। পাকিস্তানের পর সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে ৩০ অক্টোবর ব্রিসবেনে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে। আর এই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জিততে চান সিকান্দার রাজা। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে রাজা বলেন, ‘আমাদের এখানে কিছু অর্জন করার সুযোগ আছে। আমি সেমিফাইনাল নিয়ে এখনই চিন্তাভাবনা করছি না। আমরা ম্যাচ বাই ম্যাচ খেলে এগিয়ে যাচ্ছি। এখন বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিতে নজর দিচ্ছি এবং ম্যাচটি জিততে চাই।’ তিনি আরও বলেন, ‘আমরা একটি করে ম্যাচ নিয়ে ভাবছি ঠিকই, কিন্তু আমরা গ্রুপের যেকোনো দলকেই হারিয়ে দিতে পারি। মূল কথা হচ্ছে, যে দল ভালো ক্রিকেট খেলবে সে দলই জিতবে।’