সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

এবার সমুদ্র সৈকতে মেহজাবীন

অনলাইন ডেস্ক :

মেক্সিকোর সাগরপাড়ে দেখা মিলেছিল অভিনেত্রী তানজিন তিশাকে। তার লাস্যময়ী কিছু স্থিরচিত্র ঝড় তুলেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিছুদিন আগে ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যান তিশা। তাই হুট করে মেক্সিকোর সাগরপাড়ে দেখে অনেক প্রশ্নই তৈরি হয়েছিল। তবে তিশার রহস্যের থলের বাতাস কিছুটা হালকা করে দিলেন আরেক অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। কেননা একই সমুদ্র সৈকতে দেখা মিলল মেহজাবীনকে। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে দুজন একত্রেই নিউ ইয়র্ক থেকে উড়াল দিয়ে সমুদ্র তীরবর্তী ক্যানকান শহরে পৌঁছেছেন। বিষয়টি মেহজাবীন পরে জানালেন। ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন মেহজাবীন। ছবিগুলো মেক্সিকোর সমুদ্র তীরবর্তী শহর ক্যানকান-এর সৈকত ও এর পাশে গ্র্যান্ড ওসিস কানকুন হোটেল ও রিসোর্ট থেকে তোলা। এরপরে সেখানকার ডলফিন পার্কে গিয়েছেন অভিনেত্রী। বরাবর সাহসী মেহজাবীন এবার ডলফিনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুললেন। ডলফিন মেহজাবীনের গাল ছুঁয়ে দিয়েছে। মেহজাবীনও ডলফিনকে আদর করে ঠোঁট ছুঁয়ে দেন। ক্যানকানের ডলফিন পার্কের বেশকিছু চমৎকার ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। মেহজাবীন ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমার বন্ধু ওউম-এর সঙ্গে পরিচিত হও। ‘ এসব ছবি দেখে নেটিজেনদের চোখ জুড়িয়ে যাচ্ছে। অন্তত মন্তব্য বাক্স দেখে তাই মনে হচ্ছে। যুক্তরাষ্ট্রে একই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মেহজাবীন ছাড়াও অংশ নিয়েছেন তানজিন তিশাসহ দেশের বেশ কয়েকজন তারকা। পরপর মেহজাবীন ও তানজিন তিশা মেক্সিকো থেকে ছবি শেয়ার করায় অনেকেই ধারণা করছেন, যুক্তরাষ্ট্রের কাজ শেষে তারা দুজন একসঙ্গেই অবকাশ যাপনে রয়েছেন।