সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

প্রকাশ পেল কবীর সুমন ও আসিফের গান

অনলাইন ডেস্ক :

জীবনমুখী গানের প্রখ্যাত সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার কবীর সুমন। তার সঙ্গে বাংলাদেশের তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ ‘এই আকবর ঐ সুমন’ শিরোনামে গান গেয়েছেন। গানটি গত শনিবার সন্ধ্যায় আসিফের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। কবীর সুমনের কথা ও সুরে উজ্জ্বল সিনহার সংগীতে ঢাকার বাংলাঢোল স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়। এই গানটি প্রকাশ হওয়ার পর গণমাধ্যমে আসিফ আকবর বলেন, ‘আমাকে অগ্রজ কবীর সুমন আসিফ মিয়া বলে ডাকেন। দেখা হওয়ার পর প্রথমেই তিনি বললেন, তাহলে আমাদের দেখা হয়ে গেল আসিফ মিয়া। তিনি এভাবেই বলেছেন- দুজন পুরুষশিল্পী প্রথম কোনো গান করলাম মিয়া। তিনি হিমালয়ের মতো একজন মানুষ- কবীর সুমন। তার সান্নিধ্যে থেকে অনেক কিছু শেখা যায়, জানা যায়।‘ তিনি আরও বলেন, দআমার ক্ষুদ্র সংগীত জীবনে ওনার সান্নিধ্য পেয়েছি। কোনো উপাধির ধার ধারেন না শ্রদ্ধেয় অগ্রজ কবীর সুমন। আমার গানের ক্যারিয়ারে যুক্ত হলো একটি সফলতার পালক। তিনি চেয়েছিলেন আমি যেন তার সঙ্গে দ্বৈত গানটা করি। এই গানটি নিয়ে ওনার উচ্ছ্বাস দেখে আমি আপ্লুত। জীবনে হয়তো কোনোদিন কিছু ভালো কাজ করেছিলাম। তাই ¯্রষ্টা ধাপে ধাপে আমাকে সফলতা দিয়েই যাচ্ছেন।’ এদিকে কবীর সুমন তার জনপ্রিয় গান ‘তোমাকে চাই’র ৩০ বছর উদযাপন উপলক্ষে গত ১৩ অক্টোবর ঢাকায় এসেছিলেন। রাজধানী রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ মিলনায়তনে ‘সুমনের গান’ শিরোনামে তিন দিনের সংগীতানুষ্ঠানে গান গেয়েছেন। এই অনুষ্ঠানে শেষে ২৫ অক্টোবর রাজধানীর একটি স্টুডিও সুমন কবীরের কথা ও সুরে গান গেয়েছেন দ্বৈতকণ্ঠে বাংলাদেশের তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ ও কবীর সুমন গেয়েছিল।