সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

অগ্নিপরীক্ষায় পাস করে যা বললেন রনি

অনলাইন ডেস্ক :

অনেকটাই সুস্থ কৌতুক অভিনেতা আবু হেনা রনি এখন। এক মাস চিকিৎসা শেষে গত ১৫ অক্টোবর হাসপাতাল থেকে ছাড়পত্র পান। গত শনিবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওবার্তা পোস্ট করেছেন রনি। ক্যাপশনে লিখেছেন, ‘অগ্নিপরীক্ষায় পাস, আলহামদুলিল্লাহ।’ ভিডিওবার্তায় রনি বলেন, আমার যখন জ্ঞান ফিরলো, আইসিইউ থেকে বের হলাম- পরিবারের লোকজন আমাকে দেখাচ্ছিল কে কী লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। অনেকেই টিভিতে সাক্ষাৎকার দিয়েছেন, তারা কে কী বলেছেন সেগুলোও দেখাচ্ছিল। মানুষের এই কথা ও লেখাগুলো আমার ব্যথাটা অনেকটাই কমিয়ে দিয়েছিল। সবাই আমার জন্য দোয়া করেছেন। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। তিনি বলেন, পুড়ে যাওয়া সময়ে প্রাপ্তিও কম না। এ সময়ে আমি বুকের গভীর থেকে উপলব্ধি করেছি, আপনারা আমাকে কতটা ভালোবাসেন। রনি বলেন, প্রথমেই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি। তারপর আমি ধন্যবাদ দিতে চাই চিকিৎসকদের। তারা সার্বক্ষণিক আমার যতœ নিয়েছেন। এছাড়াও অনেকেই আমাকে দেখতে এসেছেন। যারা হাসপাতালে ঢুকতে না পেরে ফিরে গেছেন, তাদের প্রতি দুঃখ প্রকাশ করছি। কোনো একদিন হয়তো দেখা হয়ে যেতে পারে। সবাই ভালো থাকবেন। খুব শিগগির কাজে ফিরবো এবং আপনাদের হাসিখুশি রাখতে কাজ করে যাবো। প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হন কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ ৫ জন। দগ্ধ হওয়া অন্য ব্যক্তিরা হলেন জিল্লুর রহমান, মোশারফ হোসেন, রুবেল হোসেন ও ইমরান হোসেন।