সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

ভারতকে আর্থিক অনুদান দিল ক্রিকেট অস্ট্রেলিয়া

ভারতের করোনা পরিস্থিতি অনেকটাই বেসামাল। দেশটিতে দেখা দিয়েছে তীব্র অক্সিজেন সঙ্কট। এমন কঠিন পরিস্থিতিতে অনেকেই ভারতের পাশে দাঁড়িয়েছে। আর্থিক সহায়তা করছেন আইপিএলে অংশ নেওয়া অনেক ক্রিকেটার এবং দল। তারই ধারাবাহিকতায় এবার তাদের পাশে দাঁড়ালো ক্রিকেট অস্ট্রেলিয়া।

সহায়তা হিসেবে ভারতকে ৫০ হাজার ডলার দেয়ার ঘোষণা দিয়েছে তারা। অক্সিজেন সঙ্কট নিরসনে ব্যয় করা হবে এই অর্থ। নিশ্চিত করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলে।

তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে উষ্ণ সম্পর্ক বিদ্যমান। এর মধ্যে ক্রিকেট অন্যতম গুরুত্বপূর্ণ। কলকাতার হয়ে খেলা প্যাট কামিন্স এবং ব্রেট লি যেভাবে ভারতকে সাহায্য করতে এগিয়ে এসেছেন তা দেখে আমরা মুগ্ধ। তাই এবার আমরাও এগিয়ে এলাম। সাহায্যে এগিয়ে আসতে পেরে গর্বিত।’

বিদেশি ক্রিকেটাররা ছাড়াও অনেক ফ্র্যাঞ্চাইজি তহবিল গঠন করে আর্থিক অনুদান প্রদান করছেন। এর আগে রাজস্থান রয়্যালস করোনায় আক্রান্ত ব্যক্তিদের পাশে থাকতে ৭.৫ কোটি রুপি অনুদান দিয়েছেন। এ ছাড়া ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারও আর্থিক অনুদান দিয়েছেন।