সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

টপ চার্টের শীর্ষে টেইলর সুইফট

অনলাইন ডেস্ক :

পাশ্চাত্য সংগীতের জনপ্রিয়তার মাপকাঠি বিলবোর্ড টপ চার্ট। আর এই তালিকার প্রথম দশটি গানই টেইলর সুইফটের দখলে! বিলবোর্ড হট হানড্রেড তালিকার ৬৪ বছরের ইতিহাসে প্রথম শিল্পী হিসেবে এই রেকর্ড গড়েছেন টেইলর সুইফট। তালিকায় প্রথম দশে স্থান করে নেয়া সবগুলো গানই মার্কিন গায়িকা টেইলর সুইফটের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত অ্যালবাম ‘মিডনাইটস’-এর। ১০ অক্টোবর মুক্তি পায় টেইলর সুইফটের এই দশম অ্যালবাম। ‘মিডনাইট’ অ্যালবামে আছে মোট ১৩টি গান এবং সাতটি বোনাস গান। এই রেকর্ড গড়ে টেইলর সুইফট টুইটারে লিখেছেন, ‘বিলবোর্ড হট হানড্রেড তালিকায় দশে দশ? তাও আবার আমার দশম অ্যালবাম? আমি বিশ্বাসই করতে পারছি না!’ বিলবোর্ড সূত্রে জানা যায়, এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে সপ্তাহ খানেকের জন্য বিলবোর্ড তালিকার শীর্ষ দশটি গানের মধ্যে নয়টি গান ছিল কানাডিয়ান র‌্যাপার ড্রেকের। কিন্তু এবার তার সেই রেকর্ড ভেঙে দিয়েছেন টেইলর সুইফট। সূত্র: দ্য গার্ডিয়া