সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আবারও মা হলেন ঈশিকা

অনলাইন ডেস্ক :

তৃতীয় সন্তানের মা হলেন ছোট পর্দার অভিনেত্রী ঈশিকা খান। গত সোমবার রাতে যুক্তরাজ্যের একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন ঈশিকা। মা-ছেলে দুজনেই সুস্থ রয়েছেন। ঈশিকা তার ফেসবুকে নবজাতকের একটি ছবি পোস্ট করে আনন্দের খবরটি জানিয়েছেন। এ অভিনেত্রী বলেন-‘সর্বশক্তিমান আল্লাহর রহমতে আমরা তৃতীয় সন্তানকে আশীর্বাদ হিসেবে পেয়েছি। মঙ্গলবার রাত ১টা ৩৮ মিনিটে আমাদের তৃতীয় পুত্র জন্ম নিয়েছে। আমি ও বেবি দুজনেই ভালো আছি। যারা প্রেগন্যানসির পুরো সময়টা আমাদের জন্য দোয়া করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। এমন আনন্দ উপহার দেওয়ার জন্য আল্লাহকে অসংখ্য ধন্যবাদ।’ ২০১৬ সালের ৩১ মার্চ পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে লন্ডন প্রবাসী কায়সার খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঈশিকা খান। বিয়ের পর স্বামীর সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান এ অভিনেত্রী। এ দম্পতির ঘর আলো করে এসেছে দুই পুত্রসন্তান। ঈশিকা তার স্বামী-সন্তান নিয়ে ব্রিটেনের দক্ষিণ লন্ডনের সাটন শহরে বসবাস করছেন। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনের মডেল ও উপস্থাপক হিসেবেও প্রশংসিত ঈশিকা খান। অমিতাভ রেজার নির্দেশনায় তিনি প্রথম ‘রবি’র একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। শহীদ-উন নবীর নির্দেশনায় ‘প্রেমবাজ তেলবাজ’ নাটকে প্রথম অভিনয় করেন। তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক শিহাব শাহীন পরিচালিত ‘ভালবাসার চতুষ্কোণ’।