সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ঐন্দ্রিলা প্রসঙ্গে যা বললেন সৌরভ

অনলাইন ডেস্ক :

ভারতীয় টেলিভিশন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার অসুস্থতার খবরে উদ্বিগ্ন ভক্তরা। বৃহস্পতিবারও (৩রা নভেম্বর) ভেন্টিলেশনে ছিলেন এই অভিনেত্রী। তার শারীরিক অবস্থা নিয়ে চলছে নানা জল্পনাও। অভিনেতা সৌরভ দাস বৃহস্পতিবার (৩রা নভেম্বর) সকাল থেকেই ঐন্দ্রিলার পাশে আছেন। অভিনেতা জানালেন বর্তমান পরিস্থিতি সম্পর্কে। ফেসবুক পোস্টে সকলের উদ্দেশে সৌরভ দাস লিখেছেন, ‘ঐন্দ্রিলাকে নিয়ে জল্পনা করা বন্ধ করুন। আমি আর দিব্য সব্যসাচীর সঙ্গে শুরু থেকে রয়েছি। তবে ফোন তোলার মতো পরিস্থিতি নয় এখন। বিব্রত হবেন না। সঠিক সময় সব্য ঠিক জানিয়ে দেবে, যেমনটা ও সবসময় করে আসছে। এতটা উদ্বেগের জন্য ধন্যবাদ। প্রার্থনা করুন।’ গত মঙ্গলবার রাতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন ঐন্দ্রিলা শর্মা। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। স্ট্রোকের ফলে মাথায় রক্ত জমাট বেঁধে গেছে অভিনেত্রীর। মঙ্গলবার রাতেই তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। হাসপাতাল সূত্রের খবর, ঐন্দ্রিলার কোনো হাইপার টেনশনের ইতিহাস নেই। তবে এখনও তার ক্যানসারের চিকিৎসা চলছে। অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করছেন ভক্তরা। সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা