সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে নিউজিল্যান্ড, অনড় বাংলাদেশ

ওয়ানডে র‍্যাংকিংয়ে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে সরিয়ে শীর্ষস্থান দখল করেছে নিউজিল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে এ তথ্য প্রকাশ পেয়েছে।

সবশেষ ঘরের মাঠে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে দুই ধাপ এগিয়েছে নিউজিল্যান্ড। তিন নম্বর থেকে উঠে এখন এক নম্বরে অবস্থান তাদের। অন্যদিকে, শীর্ষস্থান থেকে চার নম্বরে নেমে গেছে ইংল্যান্ড।

নিউজিল্যান্ডের বর্তমান রেটিং পয়েন্ট ১২১। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১১৮। ভারত-ইংল্যান্ডের নামের পাশে সমান ১১৫ পয়েন্ট থাকলেও ভারত আছে তিনে।

র‍্যাংকিংয়ে আগের মতোই পাঁচ নম্বরে দক্ষিণ আফ্রিকা, ছয়ে পাকিস্তান ও সাত নম্বরে রয়েছে বাংলাদেশ দল। তবে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৯০।

আট নম্বরে উঠে এসেছে ক্যারিবীয়রা, তাদের রেটিং পয়েন্ট ৮২। ৯ নম্বরে নেমে গেছে শ্রীলঙ্কা। তাদের পয়েন্ট ৭৯। এছাড়া ৬২ পয়েন্ট নিয়ে দশ নম্বরে আছে আফগানিস্তান।