সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

মার্শাল আর্ট শিখছেন অনন্ত জলিল

অনলাইন ডেস্ক :

চিত্রনায়ক, প্রযোজক অনন্ত জলিল। গত ঈদে মুক্তিপ্রাপ্ত তার ‘দিন- দ্যা ডে’ সিনেমাটি নিয়ে আলোচনা কম হয়নি। এরপরই ‘কিল হিম’ সিনেমার ঘোষণা দেন তিনি। তার জন্য প্রস্তুতিও নিচ্ছেন এই অভিনেতা। অ্যাকশনধর্মী এই সিনেমায় অভিনয় করার জন্য মার্শাল আর্ট শিখছেন অনন্ত জলিল। সিনেমাটিতে আরেক অ্যাকশন নায়ক রুবেলের বিপরীতে অভিনয় করবেন বলেই তার এই প্রস্ততি। অনন্ত জলিল বলেন, অ্যাকশনধর্মী ‘কিল হিম’ সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করছি। এই সিনেমার জন্য কিছুটা মার্শাল আর্ট শিখতে হচ্ছে। এই সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছি। বডি বিল্ডিং থেকে শুরু মার্শাল আর্ট প্র্যাকটিস করছি। মার্শাল আর্ট নায়ক রুবেল ভাইয়ের সঙ্গে অভিনয় করতে হবে সেই কারণে কিছুটা প্রস্তুতি নিতে হচ্ছে। এই সিনেমার জন্য ৪০ লাখ টাকা আর পারিশ্রমিক নিচ্ছেন অনন্ত জলিল। আর নায়িকা বর্ষা পাবেন ১০ লাখ। প্রযোজনার পাশাপাশি ‘কিল হিম’ পরিচালক করবেন এম ডি ইকবাল। আগামী কিছুদিনের মধ্যে ‘কিল হিম’ সিনেমার শুটিং শুরু হবে।