সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

আবারও নতুন লুকে আলোচনায় জয়া

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের শীর্ষস্থানীয় জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এপার এবং ওপার বাংলায় সমানভাবে জনপ্রিয় জয়া। দর্শকপ্রিয় অভিনয়শৈলীর পাশাপাশি জয়ার চেহারায় বয়সের ছাপ বোঝার বিন্দুমাত্র সুযোগ নেই। এতটা ফিটনেস ধরে রেখেছেন তিনি। প্রায়ই তিনি ভিন্ন ভিন্ন লুকে নিজের পরিবর্তন এনে দর্শকমহলে প্রশংসিত হন। তবে এবার একদম নতুন লুকে হাজির হলেন জয়া। চমকে দিলেন ভক্তকুলকে। গত বৃহস্পতিবার বিকেল ৩টা ২৫ মিনিটে জয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে- কমলা কালারের শীতকালীন পোশাকে একটি সাদা রংয়ের চেয়ারে বসে আছেন জয়া।

পায়ে হাইহিল এবং গলায় সোনালী চেন। রঙিন ও মোহনীয় ছিল্কী চুলে ক্যামেরার সামনে তার উপস্থিতি ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভক্তরা একের পর এক মন্তব্য করে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। আক্তারুল আজিম লিখেছেন, ‘জয়া আহসান জীবন্ত, এটা তার প্রমাণ। এই বয়সেও তিনি তার যৌবন ধরে রেখেছেন। তার কাছে বয়স শুধু একটি সংখ্যা।’ আকরাম খান, ‘জয়া আহসান দেখতে খুব সুন্দর এবং আকর্ষণীয়।’ শাহেদ হোসাইন লিখেছেন, ‘আমি পরী দেখি নাই কিন্তু জয়া আহসানকে দেখেছি।’ চোখ এড়ায়নি তার গলায় ঝুলালো লকেট। ওয়ালী উল্লাহ ছোটন লিখেছেন, ‘জুম করে গলার লকেটটা দেখলাম। খুব সুন্দর।’ সখিনা বিবি লিখেছেন, আমাকে বলতেই হবে জয়া আহসান একেবারেই চমৎকার এবং অত্যাশ্চর্য। অসামান্যভাবে তার যৌবন ধরে রেখেছে তিনি।’