সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

মুক্তি পেল ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’

রাজধানীর স্টার সিনেপ্লেক্সের পর্দায় আজ (৪ নভেম্বর) মুক্তি পেল ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। মুহাম্মদ কাইয়ুমের রচনা ও পরিচালনায় সিনেমাটি নির্মাণ হয়েছে ভাটি অঞ্চলের কৃষিজীবী মানুষের জীবন-সংগ্রামের গল্প নিয়ে।

সিনেমাটিতে অভিনয় করেছেন জয়িতা মহলানবিশ, উজ্জ্বল কবির হিমু, সুমি ইসলাম, সামিয়া আকতার বৃষ্টি, বাদল শহীদ, মাহমুদ আলম ও আবুল কালাম আজাদ।

গতানুগতিক ধারার বাইরে গিয়ে নির্মিত ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ নিয়ে হতাশায় ছিলেন নির্মাতা। কারণ সিনেমাটির জন্য প্রেক্ষাগৃহ না পাওয়া। অবশেষে স্টার সিনেপ্লেক্স সিনেমাটি প্রদর্শনের জন্য রাজি হয়। প্রতিদিন দুটি শোর একটি শুরু হবে বেলা ১১টায় এবং দ্বিতীয় শো বিকাল সাড়ে ৪টায়। সিনেমাটি দেখানো হবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত।

নির্মাতা মুহাম্মদ কাইয়ুম বলেন, ‘সিনেমাটি প্রদর্শনের জন্য ঢাকা ও ঢাকার বাইরেও হল মালিকরা আগ্রহী হননি। অবশেষে স্টার সিনেপ্লেক্স আমাদের পাশে দাঁড়ায়। দর্শকদের আহ্বান জানাব সিনেমা দেখতে আসার। তাদের উৎসাহ পেলে সিনেমাটির প্রদর্শনী আরও বাড়বে আশা করি।’

—-ইউএনবি