সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

বাংলাদেশে জঙ্গিবাদ সম্পূর্ণ নিয়ন্ত্রণে: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে। আমরা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছি এবং জঙ্গিবাদ এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

শুক্রবার সুনামগঞ্জের ওয়েজখালীতে পুলিশ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,পার্বত্য চট্টগ্রামে জঙ্গিবাদ বিরোধী অভিযান চলছে।

তিনি আরও বলেন,‘আমরা কৌশলগত কারণে এ বিষয়ে কিছু বলতে চাই না। অভিযান শেষ হলে আমরা আপনাদের সবকিছু জানিয়ে দেব।’

আইজিপি বলেন, পুলিশ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। জঙ্গিরা আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, ‘হলি আর্টিসান ট্র্যাজেডির পর দেশে আর কোনও বড় জঙ্গি হামলা হয়নি।’

আইজিপি আরও বলেন,পর্যটকরা যাতে নিরাপদে তাদের পছন্দের স্থানগুলোতে যেতে পারেন, সেজন্য সুনামগঞ্জে ট্যুরিস্ট পুলিশ প্রতিষ্ঠার কাজ করা হবে।

—-ইউএনবি