সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায় মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া
Skip to content

লাইফ সাপোর্টে নেওয়া হতে পারে গায়ক আকবরকে

অনলাইন ডেস্ক :

গায়ক আকবরের অবস্থা ভালো নয়। শনিবার রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে তাঁকে। কিডনি, লিভারে জটিলতাসহ কদিন আগে কেটে ফেলা পায়ের স্থানে ইনফেকশন দেখা দিয়েছে। যে কোনো সময় নেওয়া হতে পারে লাইফ সাপোর্টে। রোববার (৬ নভেম্বর) দুপুরে চিকিৎসকের বরাত দিয়ে এমনটাই জানালেন আকবরের স্ত্রী কানিজ ফাতেমা। কানিজ ফাতেমা বলেন, ‘কাল হঠাৎ করেই ওঁর (আকবরের) শরীর খারাপ হয়। পরে দুপুরে আইসিইউতে নেওয়া হয়। এখন পর্যন্ত অবস্থার কোনো পরিবর্তন হয়নি, ডাক্তাররা জানিয়েছেন যে কোনো সময় লাইফ সাপোর্টে নেওয়া হতে পারে। এজন্য আমার কাছে একটি সাক্ষর নিয়েছেন। ’তিনি বলেন, ‘ডাক্তাররা বলছেন কিডনি ডায়ালাইসিস করতে হবে। ক্রিয়েটেনিন ৮.৭। লিভারেও সমস্যা দেখা দিয়েছে। পায়ের কাটা জায়গায় ইনফেকশন হয়েছে। তাই যে কোনো সমস্য লাইফ সাপোর্টে নেবে। জানি না কি হবে। আমি এখন হাসপাতালেই আছি। নতুন কোনো তথ্য জানাননি ডাক্তাররা। ’অনেকদিন ধরেই অসুস্থ ইত্যাদিখ্যাত গায়ক আকবর। কিডনির অবস্থা খারাপ হওয়ায় শরীরে পানি জমেছিল। পানি জমার কারণে আকবরের ডান পা নষ্ট হয়ে যায় বলে জানিয়েছিলেন স্ত্রী কানিজ ফাতেমা। যার ফলে সম্প্রতি তাঁর পা কেটে ফেলে দেয়া হয়েছে। রিকশা চালিয়ে হিসেবেই জীবিকা নির্বাহ করতেন আকবর। ২০০৩ সালে হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গান গেয়ে আলোচনায় আসেন তিনি। পরে ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটি জনপ্রিয়তা এনে দেয় এই শিল্পীকে।