সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

২০২৩-২৪ প্রিমিয়ার লিগ মৌসুম শুরু হবে ১২ আগস্ট

অনলাইন ডেস্ক :

২০২৩-২৪ প্রিমিয়ার লিগ মৌসুমে ১২ আগস্ট থেকে শুরু হবে। জানুয়ারিতে মৌসুম মধ্যবর্তী বিরতিতে যাবে ক্লাবগুলো, ইংলিশ শীর্ষ লিগ বুধবার এই তথ্য নিশ্চিত করেছে। নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিতব্য কাতার বিশ^কাপের জন্য এবারের মৌসুম মধ্যবর্তী বিরতি আগামী সপ্তাহ থেকে শুরু হবে। আগামী ২৬ ডিসেম্বর বক্সিং ডে সূচীর মাধ্যমে প্রিমিয়ার লিগ আবারো মাঠে গড়াবে।
আগামী বছর ২৮ মে এবারের লিগের ফাইনাল রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে। এর ফলে পরবর্তী মৌসুম শুরুর আগে খেলোয়াড়রা প্রায় ১১ সপ্তাহের সময় পাবে। লিগের এক বিবৃবিতে বলা হয়েছে কোভিড-১৯ মহামারী ও ফিফা বিশ^কাপের জন্য তিন মৌসুম কিছুটা হলেও সূচী পরিবর্তন হবার পর আগামী মৌসুম থেকে স্বাভাবিক সময়ে লিগ শুরু হবে। এবার ক্লাবগুলোর সাথে আলোচনা করেই বড়দিন ও নতুন বছরে ব্যস্ত সূচী নির্ধারন করা হয়েছে। ২০২৩-২৪ মৌসুম শেষ হবে ২০২৪ সালের ১৯ মে। ১৩-২০ জানুয়ারি পর্যন্ত মৌসুম মধ্যবর্তী বিরতিতে যাবে ক্লাবগুলো।