সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

মানি চেঞ্জাররা নগদ ২৫ হাজার ডলারের বেশি রাখতে পারবে না: বিবি

ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংক (বিবি) এক নির্দেশনায় বলেছে, বৈদেশিক মুদ্রায় লেনদেনকারী মানি চেঞ্জার প্রতিষ্ঠানরা ব্যবসায়িক দিনের শেষে নগদ সর্বোচ্চ ২৫ হাজার মার্কিন ডলার রাখতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে তাৎক্ষণিক কার্যকরের জন্য ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

ফরেন এক্সচেঞ্জ লেনদেন নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি ব্যবসায়িক দিনের শেষে একটি মানি এক্সচেঞ্জার নগদ ২৫ হাজার মার্কিন ডলার বা তার সমতুল্যের বেশি রাখতে পারবে না।

যদি তাদের নগদ ডলারের পরিমাণ এই সীমার বেশি হয় তবে দিন শেষে ওই প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট ব্যাংকের বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্টে জমা দিতে হবে। উক্ত অ্যাকাউন্টের ব্যালেন্স কখনওই ৫০ হাজার ডলার বা তার সমতুল্যের বেশি হবে না।

দেশে ডলারের কারসাজির অভিযোগে গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর লাইসেন্সবিহীন সাতটি অবৈধ প্রতিষ্ঠান সিলগালা করে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে ডলার লেনদেনে নানা অনিয়মের অভিযোগে ৪২টি কোম্পানিকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল।

এই নির্দেশিকাটির লক্ষ্য হচ্ছে দেশে একটি স্থিতিশীল বৈদেশিক মুদ্রার বাজার প্রতিষ্ঠা করা।

—ইউএনবি