সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষ নেবে না: আনিসুর রহমান

ফাইল ছবি

নির্বাচন কমিশন (ইসি) কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব না করেই আগামী সাধারণ নির্বাচনে সকল প্রতিযোগীদের জন্য সমান লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে সর্বাত্মক কাজ করবে।

রবিবার ইসি ভবনে কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আনিসুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা আশা করছি সব দলের রেফারি হব। ’

লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা ইসির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা বিষয়টি দেখব এবং কীভাবে তা করা যায় সেদিকে আরও মনোযোগ দেব। সবাই যদি তা না পায়, তাহলে ভোটের পরিবেশ থাকবে না। শেষ দিন পর্যন্ত আমাদের এই প্রচেষ্টা থাকবে।’

তিনি জানান, তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সব দলকে নির্বাচনে আনা।

তিনি বলেন, ‘আমরা সফল হব কি না জানি না। তবে শেষ দিন পর্যন্ত আমাদের এই প্রচেষ্টা থাকবে।’

তিনি আরও বলেন, প্রতিটি দলকে মাঠে নামতে হবে।

আনিসুর রহমান বলেন, ‘মাঠে না থাকলে খেলা হবে না। মাঠে না এলে কেউ বলতে পারবে না পরিবেশ নেই।’

তিনি বলেন, ‘আমি মনে করি না সেটা হবে। এখনও ১৩ মাস বাকি। রাজনীতিতে অনেক পরিবর্তন আসতে পারে। পরিবর্তন আসতে পারে দেশ ও বিশ্বে।’

অপর এক প্রশ্নের জবাবে আনিসুর বলেন, বিএনপি নির্বাচনে আসবে না বলে তিনি মনে করেন না।

—-ইউএনবি