সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

‘দীপ্ত অ্যাওয়ার্ড আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন আবুল হায়াত

অনলাইন ডেস্ক :

আগামী শুক্রবার দীপ্ত টেলিভিশন উদযাপন করতে যাছে তাদের ৭ম বর্ষপূর্তি। দিনটিকে ঘিরে প্রতি বছরের মতো এবারও থাকছে বিভিন্ন ধরনের আয়োজন। প্রদান করা হচ্ছে ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২২’। দীপ্ত অ্যাওয়ার্ডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে ‘আজীবন সম্মাননা’। এ বছরে ‘দীপ্ত অ্যাওয়ার্ড আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত। এছাড়াও গত এক বছরে দীপ্ত টেলিভিশনে প্রচারিত একক ও ধারাবাহিক নাটক, ডাবিং সিরিয়াল ও দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে আলোচিত একক নাটকগুলোর ওপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হবে। এরইমধ্যে শুরু হয়েছে দর্শকদের ভোট প্রক্রিয়া। ১৯টি ক্যাটাগরিতে দর্শক তার বিবেচনায় সেরা নাটক ও অভিনয়শিল্পীদের ভোট দিতে পারবেন। দীপ্ত টিভির নিজস্ব ওয়েবসাইট লিংকে প্রাপ্ত দর্শকের ভোট ও জুরিবোর্ডের বিচার বিবেচনায় নিয়ে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হবে। ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২২’ এর ক্যাটাগরি ও বিভাগগুলো হলো- একক নাটক (আলোচিত একক নাটক, অভিনয়শিল্পী- পুরুষ, অভিনয়শিল্পী-নারী), ধারাবাহিক নাটক (আলোচিত ধারাবাহিক নাটক, অভিনয়শিল্পী- পুরুষ, অভিনয়শিল্পী-নারী, পার্শ্ব অভিনয়শিল্পী- পুরুষ, পার্শ্ব অভিনয়শিল্পী- নারী), দর্শক জরিপে ডিজিটাল প্ল্যাটফর্মে একক নাটক (আলোচিত একক নাটক, অভিনয়শিল্পী- পুরুষ, অভিনয়শিল্পী- নারী), ডাবিং সিরিয়াল (আলোচিত ডাবিং সিরিয়াল, কণ্ঠাভিনয় শিল্পী- পুরুষ, কণ্ঠাভিনয় শিল্পী- নারী, কণ্ঠাভিনয় শিল্পী পার্শ্ব- পুরুষ, কণ্ঠাভিনয় শিল্পী পার্শ্ব নারী) এবং আলোচিত উপস্থাপক। ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২২’ সরাসরি দীপ্ত টিভিতে আগামী শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রচার হবে। অনুষ্ঠানটির নির্বাহী প্রযোজক ওয়াহিদুল ইসলাম শুভ্র।