সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

৩০ ডিসেম্বর আবারও এফডিসিতে নির্বাচন

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর। মঙ্গলবার ২০২৩-২৪ মেয়াদের এই নির্বাচনের জন্য তফসিল ঘোষণা হওয়ার কথা আছে। পরিচালক সমিতির সাংগঠনিক সচিব অপূর্ব রানা জানিয়েছেন, আগামী ৫ ডিসেম্বর মনোনয়নপত্র কেনা শুরু হবে। জমা দেওয়ার শেষ তারিখ ৭ ডিসেম্বর। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকবেন আবদুল লতিফ বাচ্চু। অন্য দুই কমিশনার হবেন চিত্রপরিচালক বি এইচ নিশান ও শামসুল আলম। খোঁজ নিয়ে জানা গেছে, এবারের পরিচালক সমিতির আসন্ন নির্বাচনে দুই প্যানেলে প্রার্থী হচ্ছেন নির্মাতারা। এক প্যানেলে সভাপতি পদে মুশফিকুর রহমান গুলজার ও সাধারণ সম্পাদক পদে দাঁড়াচ্ছেন জাকির হোসেন রাজু। অপর প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচন করতে যাচ্ছেন কাজী হায়াৎ। তাঁর প্যানেল থেকে সাধারণ সম্পাদক প্রার্থী থাকছেন শাহীন সুমন।