সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

অভিনয় থেকে আমির খানের ‘বিরতি’

অনলাইন ডেস্ক :

অভিনেতা আমির খান অভিনয় থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। নিজের পরিবারের সাথে আরো বেশি সময় কাটানোর জন্য এমন সিদ্ধান্ত নেন অভিনেতা। দিল্লিতে একটি ইভেন্টে ‘লাল সিং চাড্ডা’ অভিনেতা প্রকাশ করেছেন, তিনি তার জীবনের শেষ ৩৫ বছর ধরে অবিরাম কাজ করে যাচ্ছেন। গ্ল্যামার জগতে ব্যস্ততার কারণে অনেক কিছু মিস করেছেন তিনি। এখন বিরতি প্রয়োজন তাঁর। আমির আরো জানিয়েছেন, তিনি যখনই কোনো কাজ করেছেন, তখন এককভাবে সেই প্রকল্পে মনোনিবেশ করেছেন এবং অন্য সমস্ত কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এটি ন্যায্য নয় স্বীকার করে ‘দঙ্গল’ অভিনেতা বলেন, তিনি এখন পরিবারের সাথে থাকতে চান এবং তাঁর মা, ভাই-বোন ও সন্তানদের সাথে দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করতে চান। গত মাসে আমির খানের মা জিনাত হুসেন হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পরই আমির বিরতি নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেন। মা এবং পরিবারকে সময় দিতেই সিনেমার জগৎ থেকে নিজেকে দূরে রাখতে চান এই তারকা। এদিকে আমিরের বিরতি নেওয়ার ঘোষণায় ভক্ত অনুরাগীরা বেশ হতাশা প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয় অভিনেতার এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় নিজেদের মতামত প্রকাশ করছেন অনেকেই। দ্রুত অভিনয়ে ফিরে আসার আহ্বান জানাচ্ছেন তাঁকে। আমিরের সিনেমা বয়কটের বিরুদ্ধেও মুখ খুলেছেন অনেকে। প্রতিবাদ করছেন বয়কট প্রথার। বলিউডে আমির খানের অবদান ও প্রভাব মনে করিয়ে দিয়ে ভক্ত-অনুরাগীরা একের পর এক স্ট্যাটাস ও টুইট করে যাচ্ছেন। আমির খানকে এমন সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধও জানান অনেকে। আমিরের শেষ দুটি সিনেমা ‘থাগস অব হিন্দুস্তান’ এবং ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে ব্যর্থ হয়েছিল এবং পরে ওটিটিতে মুক্তি দেওয়া হয়। কিছুদিন আগে একটি বিজ্ঞাপনে কাজ করেও বেশ বিতর্কের মুখে পড়েছিলেন এই অভিনেতা। সময়টা মোটেও ভালো যাচ্ছে না তাঁর। সব কিছু মিলিয়েই ব্যস্ততম বলিউড জীবন থেকে বিরতি নিয়ে কিছুটা স্বস্তি চান আমির। তবেক সেই বিরতিটা কতটা দীর্ঘ হয়, সেটাই এখন দেখার বিষয়! সূত্র : টাইমস অব ইন্ডিয়া