সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

‘রুস্তম নাপিত’ নাটকে মিশু ও তাসনুভা

অনলাইন ডেস্ক :

বিহারী পট্টির ডাকসাইটে নাপিত রুস্তম। আর তার বাতিক হলো সর্বদা চুল দাড়ি কাটা। মানে লম্বা লম্বা চুল এবং দাড়িওয়ালা কাউকে দেখলেই তার হাত থেকে আর নিস্তার নেই। কোনো না কোনো উপায়ে সে তার চুলদাড়ি কেটে দিবেই দিবে। এমনই এক চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির। অন্যদিকে মোতালেবের গ্রামের বাড়ির মেয়ে পারুল। অনেক সুন্দরী এই মেয়েকে দেখেন রুস্তম। পারুল চরিত্রে অভিনয় করেছেন তাসনুভা তিশা। পরীর মতো এই সুন্দরী মেয়েকে রুস্তম দেখার পর কাহিনি অন্যদিকে মোড় নেয়। এমিনেন্স বিজনেস মার্টের ব্যানারে এবং ডি ফর ড্র্যামা নামের ইউটিউব চ্যানেলের জন্য এই নাটকে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির ও তাসনুভা তিশা। মেজবাউর রহমান সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন অলোক হাসান। প্রযোজনা করেছেন জিসান ফাহিম। এমিনেন্স বিজনেস মার্টের ব্যানারে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কচি খন্দকার, আনোয়ার হোসেন প্রমুখ। নাটকটি তৈরির সার্বিক তত্ত্বাবধান করেছে দ্যা ডিজিটাল গ্রাউন্ড। ডি ফর ড্র্যামা নামের ইউটিউব চ্যানেলে আগামীকাল বৃহস্পতিবার এই নাটকটি দর্শকরা দেখতে পাবেন।