সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আফজাল হোসেনের সাথে ৩ ঘণ্টা!

অনলাইন ডেস্ক :

দীর্ঘ ৩ ঘণ্টার আলাপচারিতায় জীবনের গল্প বললেন কিংবদন্তী অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন। অনুষ্ঠানের নাম ‘কোলাহল উইথ আফজাল’। এই অনুষ্ঠানের বিভিন্ন সেগমেন্টে ক্যারিয়ারের দীর্ঘপথ, নিজের অভিনয় জীবনের দর্শন, প্রেম-বিয়ে-গসিপ, বিজ্ঞাপন শিল্পের পথিকৃত হিসেবে নিজের চ্যালেঞ্জসহ সমসাময়িক ফিল্ম ইন্ডাস্ট্রি ও কাজ নিয়ে কথা বলেছেন। সেলিব্রেটি টকশোতে আরও খানিকটা ভিন্নতা আনতেই বিভিন্ন বিষয় নিয়ে ১০টি করে প্রশ্ন করেছেন আরও ৩ সাংবাদিক। তারা হলেন শ্রাবনী রাখি, অনিন্দ্য মামুন ও অপূর্ণ রুবেল। অনুষ্ঠান প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, ‘সবার ভাবনার জগৎ বা কাজের ধারা তো একরকম না। তানভীর তারেকের এই সৃজনশীল কাজের ধারাটা আমার ভালো লাগে। তাই এর আগেও তার সাথে যখন আড্ডা দিতে বসেছি কথা বলে আরাম পেয়েছি। অর্থাৎ আমার বলার আগ্রহের জায়গাগুলোও সে ছুঁতে পেরেছে। এই আড্ডাটিও উপভোগ করলাম।’ অনুষ্ঠানটির চিত্রগ্রহণ ও সম্পাদনায় ছিলেন মোস্তাফিজ মিঠু। এটি স্বাধীন মিউজিক অ্যাপসহ তানভীর তারেক এর অফিসিয়াল ইউটিউব ও ফেসবুক পেজ এ অবমুক্ত হবে।