সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চলে গেলেন শিল্পী ইব্রাহীম

অনলাইন ডেস্ক :

‘কী আছে জীবনে আমার’ গান গেয়ে তুমুল শ্রোতাপ্রিয়তা লাভ করা মরমী গানের শিল্পী ইব্রাহীম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে তিনি মারা যান। গীতিকার দেলোয়ার আরজুদা শরফ শিল্পী মো. ইব্রাহীমের মৃত্যুর কথা নিশ্চিত করেন। তিনি আরও জানিয়েছেন, এদিন বাদ আসর রাজধানীর মিরপুরে এই শিল্পীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, মো. ইব্রাহীম আশির দশকে গান গেয়ে বেশ জনপ্রিয়তা লাভ করেন। তিনি ১৯৭২ সাল থেকে সংগীত সাধনায় নিয়োজিত ছিলেন। তার গাওয়া আশির দশকের জনপ্রিয় ‘কি আছে জীবনে আমার’, ‘কোন একদিন আমায় তুমি খুঁজবে’, ‘জীবন চলার পথে ওগো বন্ধু, ‘তুমি কি কখনো জানতে চেয়েছো’ তুমুল জনপ্রিয়তা লাভ করেছিল। এখনো এই গানগুলো অনেকেই গান। তার গানের অনেক ভক্ত শ্রোতা রয়েছে।