সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ইশরাত পায়েলকে নিয়ে সাব্বিরের স্ত্রী চুমকির প্রশ্ন?

অনলাইন ডেস্ক :

মীর সাব্বিরের স্ত্রী ফারজানা চুমকি একটি সংবাদের অনলাইন লিংক শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমার সত্যিই জানতে ইচ্ছে করছে কে এই অসভ্য মেয়ে, ওর সাহস হয় কী করে। কারা আছে এর পেছনে?’ কয়েক দিন আগে শেষ হয়েছে বিবাহিত নারীদের প্রতিভা ও মেধা বিকাশের লক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২’। তবে শেষ ধাপে তৈরি হয়েছে বিতর্ক। এই বিতর্কে জড়িয়েছেন জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। তাঁর বিরুদ্ধে নারীর পোশাক নিয়ে বুলিংয়ের অভিযোগ এনেছেন অনুষ্ঠানটির উপস্থাপক ইশরাত পায়েল। তিনি বলেন, ‘আমার একটা প্রশ্ন, আপনারা প্রগ্রামটা দেখেছেন? আপনাদের কি মনে হয়েছে,সাব্বির উদ্দেশ্যমূলকভাবে কথাটা বলেছে? সে একেবারেই ফান করে কথাটা বলেছে। মেয়েটা (উপস্থাপিকা) তো তখন হেসে হেসে কথা বলল, এখন কেন এসব কথা আসছে? মেয়েটা চাচ্ছে, এটা নিয়ে সবাই কথা বলুক। ফারজানা চুমকি গণমাধ্যমকে বলেন, ‘মীর সাব্বির তো এই টাইপের ছেলেই না। ড্রেস নিয়ে কেন কথা বলবে? আমি কি ঘোমটা দিয়ে চলি? সাব্বিরের বউ তো আর ঘোমটা দিয়ে চলে না। আমার মনে হয়েছে, মেয়েটা যা করল এটা একেবারে উদ্দেশ্যমূলক। আমি ইসরাত পায়েলকে চিনতাম না। আমাদের শোবিজের আরো অনেকেই তাকে চিনত না। এখন পরিচিতিটা পাচ্ছে। ভাইরাল হওয়ার জন্যই সে এসব করছে। ’