সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মঞ্চ তৈরি, অপেক্ষা নোরা ফাতেহির

বলিউড তারকা নোরা ফাতেহির ঢাকায় আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল বেশ কয়েকবার। শেষবার জানা গিয়েছিল কয়েকটি শর্ত মেনে আসতে পারবেন। অবশেষে সেটিই সত্যি হলো।

শুক্রবার (১৮ নভেম্বর) উইমেন লিডারশিপ কর্পোরেশন আয়োজিত ‘গ্লোবাল এচিভার অ্যাওয়ার্ড-২০২২’-এ অংশ নেবেন তিনি। এরইমধ্যে ঢাকায় পৌঁছেছেন নোরা।

দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার নিজস্ব নৃত্যশিল্পীদের বহর নিয়ে ঢাকায় পৌঁছেছেন নোরা ফাতেহি। সেখান থেকে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিশ্রামে যান তারা।

আজ রাত ৮টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন নোরা ফাতেহি। এরই মধ্যে নোরা ফাতেহির জন্য মঞ্চ তৈরি করা হয়েছে। দর্শকরাও আসতে শুরু করেছেন। এখন অপেক্ষা নোরার। যার নৃত্যের ঝলকানি দেখার জন্য এতদিন অপেক্ষায় ছিলেন এ দেশের ভক্তরা।

আজকের অনুষ্ঠান শেষ করে আগামীকাল বিকেলে ঢাকা ত্যাগ করবেন নোরা ফাতেহি।

—-ইউএনবি