সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায় মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া
Skip to content

ঢোঁড়া সাপ থেকে সাবধান হতে বললেন ওমর সানী

অনলাইন ডেস্ক :

অভিনেতা মীর সাব্বিরের এক মন্তব্যকে ঘিরে সরগরম শোবিজ অঙ্গন। সম্প্রতি ‘মিসেস ইউনিভার্স’-এর উপস্থাপিকা ইসরাত পায়েল অতিথি মীর সাব্বিরকে বরিশালের ভাষায় কিছু বলতে অনুরোধ করেছিলেন। তখন পায়েলকে উদ্দেশ করে মীর বলেন, ‘এই মাতারি, তুমি এরম উদলা গায়ে দাঁড়ায়ে আছো কিয়েরলিগা।’ এই মন্তব্যের পর শুরু হয় তুমুল বিতর্ক। নারীকে হেয় করা হয়েছে এমন অভিযোগ এনে মীর সাব্বিরকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান অনেকেই। তবে এই অভিনেতা জানান, তিনি ¯্রফে মজা করেই কথাগুলো বলেছেন। মীর সাব্বিরের এই জবাবের সঙ্গে একমত হওয়া লোকের সংখ্যাও কম নয়। সেই তালিকায় এবার যুক্ত হলেন অভিনেতা ওমর সানী। সাব্বিরের পক্ষ নিয়ে কৌশলে উপস্থাপিকা ইসরাত পায়েলকে একহাত নিলেন তিনি। মীর সাব্বিরের পক্ষ নিয়ে অনেক শোবিজ তারকা বলছেন, উপস্থাপিকা ইসরাত পায়েল ভাইরাল হওয়ার জন্য বাড়াবাড়ি করছেন। তাদের বক্তব্য, ‘মীর যা বলেছেন, বরিশালের ভাষায় সেটা খুবই স্বাভাবিক। এই কথার মধ্যে অন্য কোনো রং লাগানোর কিছু নেই।’ বিষয়টি নিয়ে এক ফেসবুক স্ট্যাটাসে ওমর সানী আরও একধাপ এগিয়ে গিয়ে বলেন, ‘মীর সাব্বির আমার দেশি ছোট ভাই, তোমার কোনো দোষ না। ভাইরালের শিকার তুমি, ঢোঁড়া সাপ থেকে সাবধান হই।’