সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চলে গেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা

অনলাইন ডেস্ক :

দীর্ঘ লড়াই শেষে রোববার (২০ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ১ নভেম্বরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ঐন্দ্রিলার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তিনি কোমায় চলে যান। তাকে ভেন্টিলেশনে রাখা হয় কিন্তু আর জ্ঞান ফেরেনি তার। হাসপাতালে মৃত্যু হয় অভিনেত্রীর। রোববার (২০ নভেম্বর) সকালে অভিনেত্রীর বেশ কয়েক বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এরপর থেকে পরিস্থিতি জটিল হতে থাকে। এ সময় তার বাবা-মা ও পরিবারের আরও কয়েকজন সদস্য হাসপাতালে ছিলেন। রোববার (২০ নভেম্বর) সকালে ঐন্দ্রিলার মা জানান, মেয়েটা মোটেও ভালো নেই। ১ নভেম্বরে হাসপাতালে ভর্তি হওয়ার পর, ঐন্দ্রিলার লড়াই যত দিন যাচ্ছে ততই কঠিন হয়ে উঠেছে। গত সোমবার থেকে ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। হৃদযন্ত্র বারবার থেমে যাচ্ছিল। গত শনিবার রাত থেকে তার হৃদযন্ত্রে সমস্যা শুরু হয় বলে জানায় হাসপাতাল সূত্র। এই ধাক্কা সামলাতে পারেননি ঐন্দ্রিলা। অতীতে দুইবার ক্যান্সার ধরা পড়ার পরও ঐন্দ্রিলা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। ২০১৫ সালে একাদশ শ্রেণীতে পড়ার সময় তিনি প্রথমবারের মতো ক্যান্সারে আক্রান্ত হন। ক্যান্সার তার অস্থিমজ্জায় আক্রমণ করেছিল। ২০২১ সালে ফুসফুসে টিউমার হয় তার। ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পাশাপাশি তার অভিনয়ের কাজ অব্যাহত রেখেছিলেন তিনি।