সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

‘রং-বাজার’ সিনেমায় পিয়া জান্নাতুল

অনলাইন ডেস্ক :

‘এই ছবিতে কাজ করতে এসে নতুন এক জগতকে চিনছি। বিশেষ করে শুটিংয়ের প্রয়োজনে দৌলতদিয়া যৌনপল্লিতে এই প্রথম আসা। বলতে গেলে এখানে কাজের অভিজ্ঞতা একেবারেই আলাদা। এখানকার মানুষদের খুব কাছ থেকে দেখছি, যে অনুভূতি ভাষায় প্রকাশের নয়। বাইরে অনেক কিছু শোনা যায়। কিন্তু বাস্তবে আবার অনেক কিছুই মিলে না এখানে।’ নিজের নতুন সিনেমা ‘রং-বাজার’ প্রসঙ্গে কথাগুলো বলেন মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। বেশ কয়েকদিন ধরে দৌলতদিয়ায় সিনেমাটির শুটিং করছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা রাশিদ পলাশ। বরাবরই বেছে বেছে সিনেমায় যুক্ত হন এই অভিনেত্রী। প্রতিটি কাজেই ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হতে দেখা যায় তাকে। পাশাপাশি গল্পের প্রেক্ষাপটেও থাকে ভিন্নতা। এবারও সেই ধারাবাহিকতা রেখেছেন তিনি। জানা গেছে, সিনেমাটির গল্পের প্রেক্ষাপট তৈরি হয়েছে নিষিদ্ধপল্লি নিয়ে। দৌলতদিয়া যৌনপল্লিতে আরও কিছুদিন চলবে শুটিং চলবে বলে জানিয়েছেন জান্নাতুল। সিনেমাটিতে পিয়া জান্নাতুল ছাড়া আরও অভিনয় করছেন মৌসুমী হামিদ, নাজনীন চুমকি, তানজিকা, লুৎফুর রহমান জর্জসহ অনেকে।