সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কাল ছায়ানটে ‘পঞ্চলিপিকা’

অনলাইন ডেস্ক :

কণ্ঠ সংগীত, নৃত্য, আবৃত্তি আর যন্ত্র এই চারের সমন্বয়ে আগামীকাল শুক্রবার রাজধানীর ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে একটি বিশেষ আয়োজন অনুষ্ঠিত হবে। আয়োজনের নাম ‘পঞ্চলিপিকা’। ক্রিয়েটিভ ঢাকা আয়োজিত রবীন্দ্র গীতিকা ও লিপিকা অবলম্বনে বিশেষ এই অনুষ্ঠানে পারফর্ম করবেন গুণী ব্যক্তিত্বরা। এরমধ্যে আছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, নাসির উদ্দিন, তানভীরা আশরাফ শ্যামা, জাকির হোসেন তপন ও উপমা। তরুণ নৃত্যশিল্পী উপমা এ ধরনের অনুষ্ঠানে এবারই প্রথম নাচবেন। একই সঙ্গে অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজবে, গান হবে, আবৃত্তি হবে। বলা হচ্ছে, বাংলাদেশে এমন ধরনের আয়োজন খুব একটা হয়নি। আয়োজকরা বলছেন, ২০০ টাকা দর্শনীর বিণিময়ে অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন দর্শক। তার জন্য বিকাশে [০১৭১৩৩৩৯৬৯৫] টাকা পাঠিয়েও টিকেট সংগ্রহ করতে পারবেন, কিংবা ওয়েব সাইট থেকেও অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে আছে চ্যানেল আই অনলাইন ও আজকের পত্রিকা।