সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

অন্যরকম একটি গল্প ‘রঙবাজার’

অনলাইন ডেস্ক :

যৌনপল্লীর জীবন এবং তাদের উচ্ছেদের এক অন্যরকম গল্প উঠে আসবে বড় পর্দায়। ছবিটি একরকম চোখের পলকে নির্মাণ করে ফেলেছেন রাশিদ পলাশ। ‘রঙবাজার’ নামের এই পূর্ণদৈর্ঘ্য ছবিটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন গোলাম রাব্বানী। আর এটি নির্মিত হয়েছে ‘পরাণ’-খ্যাত ব্যানার লাইভ টেকনোলজির ব্যানারে। চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শম্পা রেজা, মৌসুমী হামিদ, নাজনীন চুমকি, শাজাহান সম্রাট, জান্নাতুল ফেরদৌস পিয়া, তানজিকা আমিন, লুৎফুর রহমান জর্জ, বড়দা মিঠু, কনিকা, মাসুম রেজয়ান, কানিজসহ অনেকে।তামজিদ অতুলের গল্প ভাবনা এবং ইয়াসির আরাফাতের সার্বিক তত্ত্বাবধানে রাজবাড়ির গোয়ালন্দে টানা শুটিং হয়েছে ছবিটির। বর্তমানে দৃশ্যগুলো রয়েছে সম্পাদনার টেবিলে। নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘একটানা চুপচাপ ছবিটা শেষ করতে চেয়েছি। সেটা পেরেছি। আর একদিনের শুটিং করতে হবে আমাকে। সেটা ঢাকায় হবে। সম্পাদনা, সাউন্ড, মিউজিক দ্রুত শেষ করে ছবিটি মুক্তি দিতে চাই। ভিন্ন ধরনের একটা গল্প এবার বলার চেষ্টা করেছি আমি।’ চিত্রনাট্যকার গোলাম রাব্বানী বলেন, ‘পলাশ আর আমার চার নম্বর ছবি এটি। অন্য ছবিগুলো থেকে এটার গল্প একেবারেই আলাদা। সিনেমাটির গল্প যৌনকর্মীদের আবাসস্থল উচ্ছেদের। নব্বই দশকের শেষের দিকে দেশের আলোচিত একটি ঘটনার দূরবর্তী ছায়া অবলম্বনে এই সিনেমার গল্প তৈরি করেছি আমরা।’ রাশিদ পলাশ ও গোলাম রাব্বানী জুটি এর আগে ‘প্রীতিলতা’, ‘ময়ূরাক্ষী’ এবং ‘ভাগিরথি’ নামে তিনটি সিনেমার কাজ শুরু করেছিলেন। এর মধ্যে ‘ময়ূরাক্ষী’ মুক্তির অপেক্ষায় আছে, ‘প্রীতিলতা’র কিছু অংশের শুটিং বাকি আছে আর ‘ভাগিরথি’র চিত্রনাট্যের কাজ শেষ- শুটিংয়ের ঘোষণা শিগগিরই দেবেন নির্মাতা।